,

স্বাবলম্বী নারী বাঞ্ছারামপুরে একটি গ্রাম বদলে যাওয়ার গল্প

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের পারুল, কুলসুম, নাদেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে।তারা ভিন্ন ভিন্নভাবে নিজ-নিজ বসতবাড়ীর আঙ্গীনায় কেউবা জমি বর্গা নিয়ে সেখানে বিভিন্ন প্রকার শাক-সবজির চাষ করে,যেনো-সবজির গ্রাম বানিয়ে ফেলেছেন।নিজেরা হয়েছেন স্বাবলম্বী।স্বামীর পাশাপাশি এই নারীরা বাড়তি আয় করে অর্থ জোগান দিচ্ছে পরিবারে।আর সবই সম্ভব হয়েছে, বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত নগদ অর্থ ঋণ হাতে পেয়ে।

মাত্র ২ মাস আগে ডিসেম্বরের কথা। বসুন্ধরার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ১০ হাজার টাকা হাতে পেয়ে বাঞ্ছারামপুরের আছিয়া বেগম ৫০ শতাংশ জমি পত্তন নেন ২ হাজার টাকায় সেখানে বিভিন্ন রকম সবুজ তরকারি,সবজি রোপন করেন।তারমধ্যে,ডাটা,চালকুমড়া,
সরিষা,বাধা ও ফুল কপি, চিচিঙ্গা,লাউ,সীম,টমেটো,ঝিঙ্গা,
কাচামরিচ,পেপে ইত্যাদি।

মায়া বেগম তো বাজিমাত করেছেন মাত্র ৭ শতাংশ জমিতে ডাটা চাষ করে।জমিতে ডাটা রোপনের দেড় মাস পর হতে করে বাজারে সেগুলো বিক্রি করতে শরু করেন।১৫ দিনে ১০ হাজার টাকা।

বেগুন,ঝিঙ্গা,চালকুঁমড়া,লাউ,ডাটা এই ৫ তরকারী একাই চাষ করেন আ.আজিজ মিয়ার স্ত্রী পারুল বেগম।
ফুল ও বাধাকপি চাষী মর্জিনা,সরিষা চাষ করে শেফালী,আর নয়ন তারা বেগমের পেপের বাগান যেনো সবুজের সমারোহ।সাড়ি-সাড়ি পেঁপে গাছ দেখলে মন জুড়িয়ে যায়।নয়ন তারা জানায়.বসুন্ধরা ফাউন্ডেশন হতে ৭ হাজার ৫শ টাকা সুদমুক্ত ঋণ নিয়ে পেঁপে বাগান করে জানুয়ারি মাসে ১৫ হাজার টাকা আয় করেছেন।
মর্জিনা বেগম কাথা সেলাই ও তাতেঁ নকশি কাথার ডিজাইন করে মাসে উপার্জন করেন প্রায় ১২ হাজার টাকা।
আর এই সব নারীদের অনেকে স্বামীর পাশাপাশি নিজেরা উদ্যোগী হয়ে ও পরিশ্রম করে বিভিন্ন এন,জি ও থেকে ঋন নিয়ে স্বাবলম্বী হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে