বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভালোবাসার দিন পালনের উদ্যোগ

news-image

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ভালবাসা দিবস  মানেই  ১৪ই ফেব্রুয়ারি। প্রেমিক-প্রেমিকাদের জন্য কাঙ্ক্ষিত একটি দিন। ‘বিশ্ব ভালোবাসা দিবস’ দিনটিতে প্রিয়জনের সঙ্গে ‘ লাল গোলাপ’ দিয়ে চলে ভালোবাসা শুভেচ্ছা বিনিময়। এবারের বিশ্ব ভালোবাসা দিবসটি ব্যতীক্রমভাবে উদযাপন করতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভালোবাসার গল্প বিনিময়ের আয়োজন করছে ‘Doing Something Different For BRAHMANBARIA’ নামে একটি ফেসবুকভিত্তিক সংগঠন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য করা ব্যতিক্রমী এ আয়োজনে থাকছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, অতিথি কর্তৃক শিশুদের মাঝে লাল গোলাপ ও খেলানা বিতরণ এবং শিশুদের সঙ্গে ভালোবাসার গল্প বিনিময়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। সংগঠনটির পক্ষ থেকে  জানানো হয় যে, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সমস্যাগুলোর কথা শুনতে চাই বলে বিশ্ব ভালোবাসা দিবসটি তাদের সঙ্গে উদযাপন করছি। আমাদের পুরো আয়োজনই থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের ঘিরে। চেষ্টা করবো এবারের বিশ্ব ভালোবাসা দিবসটি ব্রাহ্মণবাড়িয়ার সুবিধাবঞ্চিত শিশুদের কাছে স্মরণীয় করে রাখতে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ