রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্যাতনের পর বিষ খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। নিহত গৃহবধুর নাম আকলিমা বেগম (১৯)। ঘটনার পর থেকে স্বামী জীবন মিয়া পলাতক রয়েছে।
নিহতের স্বজনরা জানান, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের নুরু মিয়ার মেয়ের সাথে প্রায় এক বছর আগে একই ইউনিয়নের মাগুরা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জীবন মিয়া ও তার পরিবারের লোকজন তাকে প্রায়ই নির্যাতন করত। গত বুধবার তার স্বামী নির্যাতনের এক পর্যায়ে মুখে বিষ ঢেলে দেয় বলে জানায় স্বজনরা। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে গত শনিবার দুপুরে তার মৃত্যু ঘটে। রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা