,

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আবদুল মতিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।  নিহত মৃত আবদুল মতিন উপজেলার মসজিদপাড়া এলাকার সুরুর আলীর ছেলে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইন অতিক্রম করতে গিয়ে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েন আবদুল মতিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে