সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। গত ৫ ফেব্রুয়ারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সে অপহরণের শিকার হয়। শনিবার মেয়েটি ও তার পরিবারের সদস্যরা আখাউড়া থানায় এসে অপহরণ করে নির্যাতন করা হয় বলে মৌখিক অভিযোগ জানালে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার মালদারপাড়ায় ভাড়া বাসায় থাকে এক ভ্যান চালক। তার এক মেয়ে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি তার মেয়ে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রেলগেইট এলাকায় পৌঁছালে সে অপহরণের শিকার হয়। কয়েকজন যুবক মেয়েটিকে জোর পূর্বক সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। মেয়েটির পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন তাঁদের ভাড়াটিয়া বাড়ির মালিকের ছেলে আকাশ এ ঘটনা ঘটিয়েছে। কৌশলে তারা অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ঢাকার কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আকাশসহ মেয়েটিকে আটক করে। তবে আকাশ পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ আকাশের ভাই রকিকে আটক করে থানায় নিয়ে আসে। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া যাবে। মৌখিক অভিযোগের ভিত্তিতে রকিকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী