বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত শওকত আলী মৃত্যু : মহিলাসহ গ্রেফতার-৪

news-image

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের আহত শওকত আলী (২০) বৃহস্প্রতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ।এ ঘটনায় বাঞ্ছারামপুর থানা পুলিশ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে পিয়ারা বেগম(২৪),বানু বেগম(৫০),হাওয়া বেগম(২৫) ও আবদুল কুদ্দুস (৫০) । জানা গেছে যে, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাইজউদ্দিন মেম্বার ও আমির হোসেন রাজা মিয়া মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘয়ে লিপ্ত হলে এ ঘটনায় ১৭ জন আহত হয় । আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করা হয় । আহত শওকত আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গত বুধবার দিবাগত রাতে মার যায় । এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে ২৬ জনকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করে ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ