সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু ১১ ফেব্রুয়ারি

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ১১ ফেব্রুয়ারী শনিবার থেকে নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ আবেদনপত্র জমা দেয়া শুরু করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাসিরনগর উপজেলা কমান্ড সূত্রে জানা যায়, সর্বশেষ তালিকা অনুযায়ী উপজেলায় ৮২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিশ্চিতকরণের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সম্প্রতি বিভিন্ন উপজেলায় নতুন করে যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। নাসিরনগর উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ ছায়েদুল হক এমপিকে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাসিরনগর উপজেলা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ সোহরাব মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মিনু,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অরুণ জ্যোতি। এই কমিটি ১১ ফেব্রুয়ারী থেকে নাসিরনগর উপজেলা এলাকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চুড়ান্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করবেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি