বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন শুরু

news-image

নিটল : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার পর কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন পর বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। এরপর বিকালেই গ্যাসের চাপ কমে যাওয়ায় ৯ঘন্টা পর আবারো কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
কারখানার মহা-ব্যবস্থাপক (কারিগরি) মো. নাসির উদ্দিন ভূইয়া ব্রেকিংনিউজকে জানান, বুধবার বিকালে গ্যাসের চাপ হঠাৎ করেই কমে যায়। এক পর্যায়ে গ্যাসের চাপ কমতে কমতে কারখানাটির ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু ছিল। পরে বৃহস্পতিবার বিকালে গ্যাসের চাপ বাড়ার পর কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ