বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানা চালুর  ৯ঘন্টা পর আবারো উৎপাদন ব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদকদুই মাস বন্ধ থাকার পর চালু হওয়ার ৯ ঘন্টার মধ্যে আবারো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ (ব্যাহত) হয়ে গেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গেল বছরের ১৭ ডিসেম্বর কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারনে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন বন্ধ থাকার পর কারখানাটিতে উৎপাদন চাল হয়।

কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, সকালে কারখানাটি প্রায় দুই মাস বন্ধ থাকার পর চালু করা হয়। বিকেলে গ্যাসের চাপ হঠাৎ করেই কমে যায়। এক পর্যায়ে গ্যাসের চাপ কমতে কমতে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু আছে গ্যাস সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আবারো কারখানাটিতে ইউরিয়া উৎপাদন চালু হয়ে যাবে। তবে কি কারনে গ্যাসের চাপ কমে গেছে তা জানাতে পারেন নি তিনি।

এ জাতীয় আরও খবর

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল