সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে-আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদকটান টান উত্তেজনা আর হালকা হাতাহাতির মধ্যে দিয়েই জেলা আওয়ামী লীগের বর্র্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ বর্ধিত সভা উপলক্ষে দু, গ্রুপের উত্তেজনা ছিল বেশ আগ থেকেই। এসময় দু,পক্ষের কর্মীদের মধ্যে কিছুক্ষন শ্লোগান নিয়ে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুুবুল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনামুল হক শামীম। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তেব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের কাছ থেকে তালিকা নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা আশা করি, যে নির্বাচন কমিশন গঠিত হবে তা জাতির প্রত্যাশা পূরন করতে সক্ষম হবে। রাস্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি বিএনপি সহ সব দল নির্বাচন কমিশনকে সহায়তা করবে। অশুভ চক্রান্ত কে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ভূলক্রটি থাকতে পারে। আমরা মানুষ। তাই ভুল ক্রটি হতে পাবে। এসব সংশোধন করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দলে বড় ধরনের কোন বিভক্তি নেই। সামান্য যে সব দ্বন্ধ বিভক্তি আছে তা মিটমাট করতে হবে। আওয়ামীলীগকে ঐক্যেবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন জয় লাভ করতে হবে। গনতন্ত্র স্বাধীনতা ও নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত করতেই জয়ী হতে হবে। ছোট খাট ক্রটি বিচ্যুতি দূর করার আহবান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উ্িদ্দন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসীন, মুজিবুরর রহমান বাবুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি