,

আশুগঞ্জে ঘাতক ট্রাকের চাপায় নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার আশুগঞ্জে ট্রাকচাপায় ভোজন সরকার (৩০) নামে এক যুবক নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার খড়িয়ালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভোজন সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত হরমন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে একটি ট্রাক সিলেটে যাওয়ার পথে আশুগঞ্জ খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুটি দোকান ভেঙে খাদে পড়ে যায়। ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ভোজন সরকার ও অপর এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে।
ঘটনাস্থলেই ভোজন সরকারের মৃত্যু হলেও অপর ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে