,

ছাত্রীর গালে থাপ্পড়ের ঘটনায় বখাটে যুবক অবশেষে গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে প্রকাশ্যে ছাত্রীর গালে থাপ্পড় মারা সেই বখাটে যুবক প্রিতম ঘোষকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রিতম উপজেলার রাধানগর গ্রামের ঘোষপাড়া মহল্লার রাসমোহন ঘোষের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার গ্রেফতারের  নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রীর গালে থাপ্পড় মারে প্রিতম। বিষয়টি নিয়ে পুরো আখাউড়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ওইদিনই ছাত্রীর বাবা থানায় বখাটে প্রিতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে