সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ফুটপাত দখল মুক্ত করতে পৌরসভার  উচ্ছেদ অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদকশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সোমবার দুপুরে পৌর এলাকার টিএ রোড, মসজিদ রোড ও সড়ক বাজারসহ পৃথক কয়েকটি স্থানের ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার মেয়র নায়ার কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া অভিযানে সড়কে লাগানো বিভিন্ন প্রচারণামূলক ব্যানারও অপসারণ করা হয়েছে।

অভিযান শেষে পৌরসভার মেয়র নায়ার কবির সাংবাদিকদের জানান, ফুটপাতে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে সৃষ্ট যানজটে পৌর নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। তাই পৌর নাগরিকরা যেন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারেন এবং শহরকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবেই ফুটপাতগুলোতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র।

অভিযান চলাকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব আবুজর গিফরী, পৌর কাউন্সিলর সহ পৌরসভার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল