,

সাংবাদিক শিমূল নিহতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানবন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া
দৈনিক সমকালের সাংবাদিক শিমূল নিহতের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাকিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ, আ, ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর প্রমূখ। এ সময় বক্তারা পেশাগত দায়িত্ব পালণকালে সাংবাদিকদের উপর পুলিশি হামলা ও নির্যাতনসহ সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক শিমূল নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পরে তারা প্রতিবাদ জানাতে শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। মানববন্ধনে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে