ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রস্ক-২ পর্যায় প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সরাইলে রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন(রস্ক)-২ পর্যায় প্রকল্পের সার্টিফিকেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ঠা ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার সময় উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম মিজানুর রহমান-প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব), রস্ক-২ প্রকল্প। বিশেষ অতিথি মোঃ শাহজাদ-উপ সচিব এবং উপ পরিচালক রস্ক-২ প্রকল্প। বিশেষ অতিথি মোঃ মাহবুব চৌধুরী-চেয়ারম্যান, সেভ দ্য চিলড্রেন। বিশেষ অতিথি মোসলেমা বারী-নির্বাহী পরিচালক, সিপিডি। বিশেষ অতিথি ইন্জিনিয়ার আবু সাঈদ-রাইটার ব্যাগ এন্ড লাগেজ ফ্যাক্টরি, আশুগঞ্জ। উপজেলার পাকশিমুলে রস্ক প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে তিন মাস মেয়াদী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। উর্ত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অতিথিদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার-শিক্ষা বান্ধব সরকার। তাই সরকার শিক্ষা ক্ষেত্রেও সকল সুযোগ সুবিধা দিয়েছে। পরিশ্রম কখনো বৃথা যায়না। প্রশিক্ষণকে কাজে লাগানোর আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।











