,

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির বার্ষিক সভা ও ব্যারিষ্টার এ রসুল স্মরণ সভা নাসিরনগরে অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিক ও বার্ষিক সাধারণ সভা আজ শনিবার নাসিরনগর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে কবি মানবর্ধন পালের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা ও অনুমোদন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কে এম শিবলী বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। সভার শুরুতেই নাসিরনগর উপজেলার কৃতি সন্তান ব্যারিষ্টার রসুলসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে পরলোকগত গুণী ব্যক্তিত্বদের স্মরণে শোক প্রস্তাব পাঠ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বার্ষিক সাধারণ সভা শেষে উপমহাদেশের প্রখ্যাত অসাম্প্রদায়িক রাজনীতিক ব্যারিষ্টার আবদুল রসুলের একশত পূর্তি উপলক্ষে তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরাইল-আশুগঞ্জ নিবার্চনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন মৃধা আহমাদুল কামাল। বক্তব্য রাখেন ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ,এডভোকেট আছকির এম চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন শাহীন,নাসিরনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেলো, জীবনসদস্য এবং সদস্যসহ বিশিষ্টজন অংশগ্রহণ করেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সদস্যদের অংশগ্রহনে উপজেলা সদরে একটি শোভাযাত্রা বের হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে