,

নকলমুক্ত পরিবেশে নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ॥ ১০ ছাত্রি অনুপস্থিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ৪ টি মাধ্যমিক কেন্দ্রে এস এস সি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন ছাত্রি অনুপস্থিত রয়েছে। আজ বৃহস্পতিবার কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা। ১নং কেন্দ্র নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১০ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৩৯৩ জন ও ছাত্রি ৫১৭ জন। অনুপস্থিত রয়েছে ৫ জন ছাত্রী। ২নং কেন্দ্র গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১৪১ জন ও ছাত্রি ২০১ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী। ৩নং কেন্দ্র চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯৭ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১৪৫ জন ও ছাত্রি ১৫২ জন। অনুপস্থিত রয়েছে ২ জন ছাত্রী।
অপরদিকে দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১৯১ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে । এর মধ্যে ছাত্র ১০১ জন ও ছাত্রি ৯০ জন। অনুপস্থিত রয়েছে ২ জন ছাত্রী। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সাংবাদিকদের জানান,নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাযালয় থেকে আসা আরডিসি মোঃ মাসুদ হোসেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে