,

সরাইলের ইউএনও’কে প্রধানমন্ত্রীর পুরস্কার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গত ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহন করেছেন।

উল্লেখ্য ,সরাইল উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষার প্রসার ও উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে গত বছর ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৮জন ইউএনও’র মধ্যে প্রথম, চট্টগ্রাম বিভাগের ১১জন ইউএনও’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।পরে জাতীয় পর্যায়ে ৮বিভাগের সেরা ইউএনও দের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন। তিনি শ্রেষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহন করায়তাঁকে সরাইল উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো: শফিকুর রহমান ও সাধারন সম্পাদক আবেদুর আর শাহীন হৃদয় নিংড়ানো অভিনন্দন জ্ঞাপন করেছেন।
এ ব্যাপারে সদ্য পুরষ্কার পাওয়া সরাইলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সৈয়দা নাহিদা হাবিবা এর সাথে কথা বললে তিনি আমাদের অর্থনীতিকে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর এই পুরষ্কার আমার কাজের সততা, দক্ষতা, দায়িত্ব বোধ অনেক বাড়িয়ে দিয়েছে। এই পুরষ্কার আমার একার নয় এটি সরাইল সকল মানুষের, বিশেষ করে আমার চাকরির সহপাঠীরা যারা আমাকে তাদের সর্ব্বোচ্চ মেধা ও পরিশ্রম দিয়ে আমাকে সারাক্ষণ সহযোগিতা করেছেন তাদেরও। আমি আপনাদের সবাই কাছে ও সরাইল বাসির কাছে কৃতজ্ঞ।  আমি যেন সরাইলে থেকে আমার এই দায়িত্ব সততার সাথে পালন করতে পারি সে জন্য আমি সরাইল বাসির দোয়া চাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে