,

আখাউড়ায় সাইকেল নিয়ে মাদক বিরোধী প্রচারণা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা করেছে শতাধিক তরুণ। মাদক বিরোধী আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করে। আজ সোমবার সকালে পৌরশহরের সড়ক বাজারে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সংস্কৃতি কর্মী সমীর চক্রবর্তী, মাদক বিরোধী আন্দোলনের সংগঠক সৈয়দ তানভীর শাহ প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলার ৫টি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বিকালে সড়ক বাজার মুক্ত মঞ্চে সমাবেশ করার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আখাউড়াকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মাদককারবারী যত প্রভাবশালীই হউক তাকে ছাড় দেয়া হবে না।  প্রসঙ্গত, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আখাউড়া মাদকের ট্রানজিট রোড হিসাবে পরিচিত। এ অঞ্চলে  মাদকাসক্তের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে