মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় সোনালী ব্যাংকের ১৭ কোটি টাকা আত্মসাত : আখাউড়া শাখার কর্মকর্তা আটক

news-image

নিজস্ব প্রতিবেদকসোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাকে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)। সোমবার দুপুরে দূর্নীতি দমন কমিশন (দূদক) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে থানা পুলিশের সহায়তায় আটক করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।
দূদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনভোগীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত ছিল। অর্থআত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর তার নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দূদকে মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের