বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পিতার অভিযোগে পুত্রের ৬ মাসের জেল

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পিতার অভিযোগে ভ্রাম্যমান আদালতে পুত্রকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। গতকাল দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমি বাইন হিরার আদালতে এ রায় দেওয়া হয়। পুলিশ ও নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আবুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২২)। জসিম দীর্ঘদিন ধরে মাদকা আসক্ত। মাদকের টাকার জন্য সম্প্রতি জসিম তার মা বাবার উপর অত্যাচার নির্যাতন করে আসছে। সেই সাথে বাসস্থানের আসবাবপত্র ভাংচুর করছে নিয়মিত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন মা বাবা। বাধ্য হয়ে আবুল হাশেম ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। গতকাল সকালে এস আই আবদুর রহমান জসিমকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালত জসিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ