সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের আহ্বায়ক সহ পাঁচ নেতাকর্মী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের পাওয়ার হাউজ রোড থেকে তাদের আটক করা হয়। অন্যান্য আটকৃত ৪ নেতাকর্মীরা হচ্ছেন জেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক ইলিয়াস মিয়া, সুহিলপুর ইউনিয়ন যুব দলের সভাপতি বিল্লাল মোল্লা, যুবদল নেতা লাভলু, ইসমাইল। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা যুবদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করার জন্য দলটির নেতাকর্মীরা পাওয়ার হাউজ রোডে জড়ো হয়। এসময় পুলিশ সেখান থেকে জেলা য্বুদলের আহ্বায়ক মোঃ মনির হোসেনসহ আমাদের যুবদলের আরো ৪ জন নেতাকর্মীকে আটক করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈনুর রহমান জানান, জেলা যুবদল আহ্বায়কসহ দলটির ৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী