,

নাসিরনগরে এনজিও’র নামে প্রতারণা ॥ আটক তিন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগরে পল্লী ভিশন নামে একটি এনজিও’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,সাতক্ষিরার মোঃ ফজলুল হক,নাসিরপুরের কাপ্তান মিয়া ও গুনিয়াইকের নুরুল ইসলাম। আটককতরা পল্লী ভিশনের বিভিন্ন পদে কর্মরত আছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান,গত কয়েক মাস আগে নাসিরনগরে পল্লী ভিশন নামে একটি এনজিও খুলে। তারা ৩৬০০ টাকায় সদস্য ভর্তি করিয়ে একটি দামী ফিল্টার ও চাকরির প্রলোভন দেখিয়ে নাম করে প্রায় পাঁচ শতাধিক লোকের কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে যায়।
পরে সদস্যদের মাঝে কমদামি ফিল্টার সরবরাহ করা হয়। এছাড়া বেশি বেতনে চাকরি দেয়ার কথা বলা হলেও সবাইকে সামান্য বেতন দেয়া হয়।
এ ঘটনায় সম্প্রতি উপজেলা সমাজ সেবা অফিসে অভিযোগ দেয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার পল্লী ভিশন সংশ্লিষ্টদেরকে সমাজ সেবা অফিসে ডেকে পাঠানো হয়। এ নিয়ে আলোচনা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীসহ সমাজ সেবা অফিসের লোকজনের সন্দেহ হয়। পরে তিনজনকে পুলিশে তুলে দেন তাঁরা।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্লী ভিশন সংশ্লিষ্টরা প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে