,

৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদকযান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধের পর ছোট ২টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে ইউনিট গুলো চালুু করতে সক্ষম হয় বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। চালুকৃত ইউনিট গুলো হলো ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। তবে এখনো বন্ধ রয়েছে বড় দুটি ইউনিট। বন্ধকৃত ইউনিট গুলো হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রীডে অন্তত ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও বাকী ইউনিট গুলোর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী জানান, গত মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। এক পর্যায়ে চাপ বেশি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ইউনিট গুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা ক্রটি নিরসন শেষে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট পর্যায়ক্রমে চালু করা হয়েছে। তবে বাকী বন্ধ দুটি ইউনিট চালুর চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে