,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ছাত্রলীগ নেতাকে আটকের জের ধরে সরাইলে মহাসড়ক অবরোধ, যানজট

oborodবার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ছাত্রলীগ নেতাকে আটকের জের ধরে সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধের সৃষ্টি করেছে তার সমর্থকেরা। সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখার সময় ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। তবে ঘন্টা ব্যাপী অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল থানার শাহবাজপুর ফাঁড়ি পুলিশ মহাসড়কে চলাচলকারি বেশ কিছু সিএনজি অটোরিক্সা আটক করে। পুলিশ ফাঁড়ির পাশের বাসিন্দা ও সরাইল উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. নাহিদ অটোরিক্সা ছাড়াতে তদবির করতে যায়। এ সময় পুলিশ তাকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে নাহিদের সমর্থক ও অটোরিক্সা চালকরা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহাসড়কে অবরোধের সৃষ্টি করে। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়। সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন মিল্লাত বলেন, ‘পুলিশ সিএনজি চালিত অটোরিক্সা আটক করলে এর প্রতিবাদ জানায় নাহিদ। এ ঘটনায় পুুলিশ তাকে আটক করে সরাইল থানায় নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়’।   
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাটিহাতা ফাঁড়ির ট্রাফিক সার্জেন্ট মো. নূর জানান, সিএনজি অটোরিক্সা আটককে কেন্দ্র করে মহাসড়কে অবরোধের সৃষ্টি করা হয়েছে। বিষয়টি নিয়ে অবরোধকারিদের সঙ্গে আলোচনা হয়।সন্ধ্যা সাড়ে সাতটায় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি। সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম বকাউল জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন সরে গেছে। তবে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার কোনো আশ্বাসের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর