শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যসহ আটক ৪

news-image

 

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শনিবার রাতে বিষ্ণুপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ ৪জনকে আটক করে। গত রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়। জানা যায়, ১২ বাংলাদেশ বর্ডার গার্ড এর বিষ্ণুপুর বিওপি’র ল্যান্স নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তিন রাস্তা মোড় এলাকায় কাঠ বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তারা মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ছিল। আটককৃতরা হলেন-জেলা শহরের পৌর এলাকার পাইকপাড়ার সৌনক বর্মন, ফুলবাড়িয়ার মোঃ জাকির হোসেন, সদর উপজেলার সেন্দা গ্রামের মোঃ ইয়াছিন মিয়া এবং বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম। এসময় তাদের নিকট থেকে ভারতীয় ৩ বোতল বিয়ার, ৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। পরে রাতে বিষ্ণুপুর বিজিবি’র নায়েক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ