বাঞ্ছারামপুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আজ মঙ্গলবার ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপির বাসভবন প্রাঙ্গনে উপজেলা শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয় । উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস হাসু তাজ শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেন । উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মিন্টু রজ্ঞন সাহা,,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,অফিসার ইনচার্জ অংশু কুমার দেব,ছয়ফুল্লাকান্দি ইউপি চেয়ারম্যান,আমিনুল ইসলাম তুষার,উজানচর ইউপি চেয়ারম্যান জাদিদআল রহমান জনি,দরিয়াদৌলত ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সোনারামপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন মিয়া,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুর হাসান কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।











