বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লুৎফুল হাই সাচ্চুর নাম কেউ মুছে ফেলতে পারবেনা

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,সদর আসনের প্রয়াত সংসদ সদস্য এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর স্মরনে গতকাল ঢাকায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইয়ার হোসেনের আয়োজনে তার সিদ্ধেশ্বরীর বাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুল হাই সাচ্চু পত্নী ফরিদা হাই,ঢাকাস্থ সদর উপজেলা সমিতির সাবেক সভাপতি স্থপতি সিরাজুল ইসলাম,নিউইয়র্ক আওয়ামীলীগের সাবেক সভাপতি জসিম মাহমুদ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট কামরুজ্জামান আনসারী,জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল হোসেন আজাদ,মিল্ক ভিটার সাবেক পরিচালক আক্তার হোসেন, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা ফজলুল হক আজাদ,আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এনামুল হক ভূইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন,সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এম.এম আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আউয়াল হাজারী,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চন্দন কুমার ঘোষ,লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুল আলম এমএসসি বলেন- লুৎফুল হাই সাচ্চু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হ্নদয়ে রয়েছেন। তার নাম কেউ মুছে ফেলতে পারবেনা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ