এক যুগধরে শিকল বন্দি কামরুল !
পৌষের শীতের সন্ধ্যা।কামরুলের গলায় শেকল।বাড়ির পাশে একটি গাছের সাথে বাধা।শীতে জবুথবু হয়ে কিশোরের মুখে তবুও হাসি।মা’ কামরুলের মাথায় হাত রেখে কাদছেন।এমনই দৃশ্য দেখা গেলো গতকাল প্রতিবন্দ্বী কামরুলের বাড়িতে সরেজমিনে পরিদর্শনে গেলে। মাত্র ৩ বছর বয়সে এক মারাত্বক টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় দরিদ্র পরিবারের আজকের কিশোর কামরুল(১৫)।জ্বরের পর থেকে কামরুলকে ধীরে-ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ‘প্রতিবন্দ্বী’ হিসেবে গলায় শেকলবন্দী করে গাছের সাথে বেধে রাখতে হয় দিনের ১৮ ঘন্টা-ই।কামরুলদের বাড়ীর সামনেই গাছের সাথে বাধ্য হয়েই তাকে বেঁধে রাখে তারাই পিতা-মাতা। একমাত্র ছেলে কামরুলের গলায় আর শেঁকলবন্দী করে গাছের সাথে বেঁধে রাখতে যেয়ে মা শামসুন্নাহার হাঁহাকার করে কেঁদে উঠেন।বিকারগ্রস্থ্য কামরুলকে রাতে বেঁধে রাখতে হয় খাঁটের সাথে।গাছের সাথে গলায় লোহার শেঁকল দিয়ে বেধে রাখার কারন হিসেবে তার পিতা দিনমজুর মো.কামাল মিয়া জানান,-‘‘সামনে যা পায় তাই সে খেয়ে ফেলে।গাছের লতা-পাতা বা খাবার অযোগ্য যে কোনো জিনিস-ই সে খেয়ে ফেলে।অনেক সময় চলে যায় অজানা গন্তব্যে।নষ্ট করে ফেলে ঘড়ের আসবাবপত্র।’’
শীত-বর্ষা,বৃষ্টিতেও তাকে খোঁলা আকাশের নীচে রাখতে বাধ্য হচ্ছেন তার পরিবার।কেবল,রাত গভীর হলে ঘড়ে নেওয়া হয়-জানান মা শামসুন্নাহার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মধ্যপাড়ায় ছোট্র একটি দু’চালা ঘরে বসবাস কামরুলের পরিবারের। কথা বলে জানা গেছে, অসুস্থ্য হবার পর থেকে টাকার অভাবে এ যাবত ঝাঁড়-ফুঁক আর টোঁটকা চিকিতসা ছাড়া আর কোন বিজ্ঞান সম্মত কোন ভালো চিকিতসা করাতে পারেনি তার পরিবার।আর এ জন্য দিনে দিনে কিশোর কামরুলের মানসিক অসুস্থ্যতা আরো খারাপের দিকে যাচ্ছে। এ নিয়ে দিনমজুর কামরুলের পিতা কামাল মিয়া ও মা শামসুন্নাহারের চোঁখে ঘুম নেই।তারা সমাজের বিবেকবান মানুষের সহায়তা চেয়ে আসছেন ১৩ বছর আগে থেকেই।কামরুলের বয়স যখন মাত্র ৩,তখন থেকেই।কিন্তু,সেভাবে কেউ এগিয়ে আসেনি। শৈশবের যে সময়টুকু কাটার কথা দুষ্টুমী আর আনন্দে,যাবার কথা বই-খাতা নিয়ে স্কুলে,সে এখন যাচ্ছে নিকঁষকালো এক ভবিষতের দিকে।যে দিকে কেবল অন্ধকার। কৈশোরের সব সাধ-আহ্লাদ আর স্বপ্নকে দূরে ঢেলে সে আজ সমাজের চোঁখে প্রতিবন্দ্বী।এমবিবিএস মানসিক চিকিতসকগনদের মতে, তাকে সুস্থ্য করে তোলা সম্ভব।আর এ জন্য চাই প্রায় ৩ লাখ টাকা। স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যা.এবি তাজুল ইসলাম দু’দফায় দেন নগদ ২০ হাজার টাকা।অনেকে সহযোগিতার আশ্বাস দিলেও এ ছাড়া আর কেউ এগিয়ে আসেনি।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম সৌকত ওসমান জানান-“সংবাদমাধ্যমে গত বছর বিষয়টি জানার পর সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন তাজ সাহেব তাকে আর্থিক সহায়তা করেন।যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।











