,

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ইফতি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের অদূরে দেবগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইফতি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপার হামিদ আল হাসানের পুত্র। খালার বাড়িতে বেড়াতে এসে মাত্র এক ঘন্টার ব্যবধানে লাশ হয়ে ফিরে গেল ইফতি। এঘ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল  শুক্রবার সকালে মা-বাবার সাথে দেবগ্রামে খালার বাড়িতে আসে ইফতি। বাড়ির পাশেই ঢাকা-চট্টগ্রাম রেললাইন। দুপুর বেলা  ট্রেনের শব্দ পেয়ে রেললাইনে চলে যায় সে। এসময় বাড়িতে একটি অনুষ্ঠান থাকায় কেউ টের পায়নি। একপর্যায়ে চট্টগ্রাম  থেকে ছেড়ে আসা আন্ত:নগর  বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয় সে। তার স্বজনেরা দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে
নিহত ইফতির খালু আলমগীর হোসেন জানান, একটি অনুষ্ঠানের আমন্ত্রণে সকালে ইফতিসহ তার বাবা-মা তাদের বাড়িতে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে