বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গাঁজাসহ  ছাত্র আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কেজি গাঁজাসহ মো. জামান (২০) নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।গতকাল  শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলচত্বর থেকে তাকে আটক করা হয়। আটক জামান নরসিংদীর মাধবদী উপজেলার সিদ্দিকনগর গ্রামের আবদুল জলিলের ছেলে। জামান নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার দগরিয়া মদিনাতুল উলুম মাদরাসার ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোলচত্বরের সামনে জামান সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার দুই পায়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত