,

আখাউড়ায় এক হিন্দু বাড়িতে রহস্যজনক আগুন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হিন্দু ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের রাধানগরের রাকেশ কুমার ঘোষের ঘরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই ঘরের টিনের চালা, বেড়াসহ সবকিছু পুড়ে গেছে। তবে ঘরে কোন লোক না থাকায় কেহ আহত হয়নি।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাধানগরের ঘোষ পাড়া পুকুর পাড়ে রাকের কুমার ঘোষের একটি দু’চালা টিনের ঘরে রাত ২টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে। টের পেয়ে আশেপাশের বাড়ির লোকজন পানি দিয়ে আগুন নিভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার। ক্ষতিগ্রস্থ রাকেশ কুমার ঘোষ জানান, আগুন লাগার ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

তবে জায়গার সীমানা নিয়া তার চাচা ও প্রতিবেশির সাথে বিরোধ রয়েছে। বিরোধের জের থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তারফদার বলেন, ঘটনাটি নাশকতা কি না এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ ব্যক্তি একটি সাধারণ ডাইরী করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে