মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলা: আ’লীগের ইউপির চেয়ারম্যান রিমান্ডে

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আঁখিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম এর বিচারিক আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে। নাসিরনগর থানা পুলিশের এসআই মো. ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফায় ৫দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার আদালতে ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। গতকাল বুধবার আদালত শুনানির দিন ধার্য করেন। এরপর দুপুরে বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের