,

নাসিরনগরে নিবন্ধিত জেলের মধ্যে জাল ও সেলাই মেশিন বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে’এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩৮০জন নিবন্ধিত জেলের মধ্যে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ জাহিদ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসেম,প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাতি আকতার হোসেন ভুইয়া,ভিটাডুবি ধীবর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিশির দাস,ইউপি সদস্য নগেন্দ্র দাস প্রমূখ।অনুষ্ঠানে মৎস্যজীবীসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিবন্ধিত ৩০০ জেলের মধ্যে বিনামূল্যে ১০টি বেড় জাল ও ৮০জন জেলের মধ্যে ৮০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে