,

নাসিরনগরে ঘটনা : আহাদ ফের একদিনের রিমান্ডে

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, আহাদকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালতের বিচারক শফিকুল ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে