মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত রসরাজ

news-image

 নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের  মামলায় গ্রেফতার হওয়া রসরাজ দাসের (২৮) জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গত সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন  এর আদালতে তার জামিন মঞ্জুর করেন। রসরাজ দাসের পক্ষের আইনজীবীরা জানান, গত সোমবার জামিনের শুনানির দিন ধার্য্য ছিল। ধার্য্য দিনে আসামি রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোন প্রমাণ পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর আদালত পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এদিকে মঙ্গলবার রসরাজের বাড়ি থেকে কারাগারের সামনে অপেক্ষা করছিল তার মামা ইন্দ্রজিৎ দাস, ভাই দয়াময় দাস ও ভগ্নিপতি নেপাল চন্দ্র দাস। তবে রসরাজের কারাগার থেকে মুক্তি একদিন পর হলেও জামিন হওয়াতে খুশি তারা। জেলা কারাগারের জেল সুপার মোঃ নূরুন্নবী ভূইয় আমাদের অর্থনীতিকে জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১ টার পরে তার জামিনের কাগজ আদালত থেকে আমাদের হাতে এসে পৌছায়। তার মামা ইন্দ্রজিৎ দাসের কাছে বেলা সোয়া ১২ টার দিকে রসরাজ দাসকে আমরা বুঝিয়ে দেই। উল্লেখ্য যে, গত বছরের ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রসরাজ দাসের আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফের অবমাননা কর ছবি পোস্ট করা হয়। পরে এলাকাবাসী ওই ছবি ফেসবুকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে।

পরদিন ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ। পরে ৮ই নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে রসরাজের জামিন শুনানি হয়। তবে ঐ সময় আদালত রসরাজের জামিন না মঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের পর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়রী পরবর্তী শুনানির  তারিখ ধার্য্য করেন। রসরাজ আদালতে সশরীরে হাজির না থাকায় ১৬ই জানুয়ারী পরবর্তী দিন ধার্য্য করেন আদালত।  এ পর্যন্ত নাসিরনগরের ঘটনায় মন্দির ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ও পরবর্তীতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পৃথকভাবে ৮ টি মামলা হয় থানায়। আসামী গ্রেফতার করা হয় ১০৭ জন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের