বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন থেকে পড়ে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজতেমা থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগদান শেষে রোববার বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত শফিকুল ইসলাম ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যান।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪টার দিকে মেঘনা নদীর পুরনো রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ