,

রসরাজের জামিন

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরের রসরাজ দাসের জামিন দিয়েছে আদালত। ফেসবুকে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার ছিলো সে।
সোমবার রসরাজের উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে রসরাজের জামিন শুনানি হয়।
রসরাজের আইনজীবি মো. নাসির মিয়া জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান রসরাজকে আদালত অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। মামলার পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৯ শে অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হয় নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। ৮ নভেম্বর প্রথম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য্য করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে