বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলা: জামিন পেলেন রসরাজ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় রসরাজ দাসের (৩০) অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকালে তার জামিন আবেদন মঞ্জুর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মিয়া।

এ বিষয়ে রসরাজের আইনজীবী নাসির মিয়া সাংবাদিকদের জানান, ১০ হাজার টাকার বন্ডের শর্তে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত এই জামিনের মেয়াদ বহাল থাকবে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি মামলায় ১০৪ জন গ্রেপ্তার রয়েছেন।

রসরাজ দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমাননাকর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়নি নিশ্চিত করে গত বছরের ২৮ নভেম্বর পিবিআইয়ের ফরেনসিক বিভাগ জেলা পুলিশের কাছে প্রতিবেদন দেয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত