,

নাসিরনগর ঘটনায় : রসরাজের মুক্তির দাবী এমন্যাসটি ইন্টারন্যাশনাল

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ৩০ অক্টোবরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া রসরাজ দাসকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছে এমন্যাসটি ইন্টারন্যাশনাল (এআই)। শুক্রবার এক বিবৃতিতে এআই বলেছে কর্তৃপক্ষ তাকে বেআইনি ভাবে আটক করে রেখেছে। বিবৃতিতে বলা হয়েছে তাকে যে কারনে গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে তার কোন সম্পৃক্ততা খুজে পাওয়া যায়নি বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে। জাতিয় মানবাধিকার কমিশনও তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা খুজে পায়নি। উল্লেখ্য, পেশায় জেলে রসরাজ দাসকে গত ৩০ শে অক্টোবর তাঁর ফেইসবুক পেজে ইসলাম ধর্মকে অবমাননাকর একটি ছবি পোস্ট করার অভিযোগে পুলিশ আটক করে। তাঁর ফেইসবুক পেজে পোস্ট করা ওই ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে