বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ  বাপাউবো নতুন অফিস ভবন উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার নদী খনন করে কৃষি কাজে সেচ ব্যবস্থাকে সহজতর করেছেন। যা জনগনের কল্যাণে সারা দেশে নদী ও খাল খননসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। আজ  শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নব-নির্মিত দুতলা ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল্লাহ সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো) কুমিল্লা  অঞ্চলের প ও র সার্কেল’র  তত্ববধায়ক প্রকৌশলী  মোঃ নুরুল আমীন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল¬াহ্ বাহার, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, যুবলীগ নেতা ইফতেয়ারুল ইসলাম স্বপন, জহিরুল হক, মশিউর রহমান লিটন,   জসিম উদ্দিন রানা, হাবিব আব্দুল্লাহ সোহেল, বিল্লাল আহমেদ, ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন, মোমিন মিয়া, শাহাদাৎ হোসেন শোভন প্রমূখ।
উল্লেখ্য, ১ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ