মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের হামলা : আ.লীগ নেতা আহাদের রিমান্ড মঞ্জুর ,পক্ষে ক্ষতিগ্রস্তদের লিখিত আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এর বিচারিক আদালতে তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের  রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল আহাদ নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
নাসিরনগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ জানান, আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন জানায়। পরে শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম আসামির  দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।গত সোমবার বিকেলে আহাদের মুক্তি চেয়ে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন নাসিরনগর হামলায় ক্ষতিগ্রস্তরা।
হামলায় ক্ষতিগ্রস্ত ২০ জনের সাক্ষর সংবলিত ওই লিখিত আবেদনে বলা হয়, নাসিরনগরের হামলার ঘটনার সময় সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদসহ আরও কয়েকজন আমাদের ঘর-বাড়ি ও মন্দির রক্ষা করার জন্য প্রাণপন চেষ্টা করেছেন এবং আক্রমণকারীদের দ্বারা নিজেও আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ প্রশাসন, মিডিয়া, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিদর্শনকালে প্রশ্নোত্তরের মাধ্যমে সহযোগীতার কথা ব্যাখা করতে চাইলে আমরা শেখ আবদুল আহাদের অগ্রণী ভূমিকা ও সহযোগীতার বিবৃতি দিয়েছি। আবেদনে ক্ষতিগ্রস্তরা আরও উল্লেখ করেন, শেখ আবদুল আহাদ একজন সৎ ও নিষ্ঠাবান লোক, তার প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তরা বড় ধরণের আক্রমণ থেকে রক্ষা পান।ক্ষতিগ্রস্তদের আবেদনের বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, পুলিশের তদন্তে আবদুল আহাদ নির্দোষ প্রমাণিত হলে তিনি অবশ্যই মুক্তি পাবেন। তবে তদন্তে যদি হামলার ঘটনায় তার সংশ্লিষ্টার প্রমাণ মিলে তাহলে অবশ্যই তাকে আইনের মুখোমুখি হতে হবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর নাসিরনগর হামলার ঘটনায় জড়িত সন্দেহে নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের