বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলা : আ’লীগ নেতা সুরুজ দুই দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদকজেলার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার ৭দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তবে এদিন রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম আসামি সুরুজ আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাময়িক বহিস্কার করে চাপাইর তলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত