,

সরাইলে ৩ দিন ব্যাপি ‘উন্নয়ন মেলা’র উদ্ভুধন

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : “উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্যেশ্যে গতকাল সোমবার থেকে সরাইল উপজেলা চত্বরের খোলা মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিন ব্যাপী ‘উন্নয়ন মেলা’র উদ্ধুধন করেন প্রধানমন্ত্রী। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র নেতৃত্বে শিক্ষার্থী ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য লোকদের অংশ গ্রহনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিকেলে মেলার ৩৭টি ষ্টল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। পরিদর্শনকালে এমপি’র সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হিরা সহ সরকারি কর্মকর্তা বৃন্দ। সরকারের সকল উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরাই এ মেলার মূল লক্ষ্য। সরকারি সকল দফতর, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, নারী উন্নয়ন ফোরাম ও এনজিও সমূহ ষ্টল বরাদ্ধ নিয়ে প্রত্যেকের কর্মকান্ড ডিসপ্লে করেছেন। মেলা চলবে আগামী বুধবার বিকাল ৫টা পর্যন্ত। মেলার প্রত্যেকটি ষ্টল সকল শ্রেণি পেশার দর্শনার্থীদের জন্য উম্মূক্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে