নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উপজেলা উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসেম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরাফাত উদ্দিন আহমেদ,হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ কামাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,মহিরা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা কবির আহমেদ,দুলাল সূত্রধর,পল্লী বিদ্যুতের নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সাংবাদিক আবদুল মাজিদ,সাংবাদিক এসএম বদিউল আসরাফ মুরাদসহ সরকারি বেসরকারি কর্মকর্তা,বীমা ও এনজিও প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বীমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল বসে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন।











