,

সরাইলে কলেজ ছাত্রী অপহরণ উদ্ধারের দাবিতে মানববন্ধন-সমাবেশ

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : সরাইলে অপহৃতা কলেজছাত্রী উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষিাভ মিছিল সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রামবাসীর উদ্যোগে সরাইল গ্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচিতে সহস্ত্রাধিক লোক অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকশার গ্রামের হাজারি মিয়ার বখাটে ছেলে সারোয়ার হোসেন (২৫) ছয় সাত জনকে সাথে নিয়ে গত মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার চাকশার এলাকা থেকে সরাইল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) জোর করে মাইক্রেবাসে করে অপহরণ করে। ওই ছাত্রী তখন কলেজ থেকে পায়ে হেটে এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে সারোয়ারকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ছয়/ সাত জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অপহরণের ছয়দিন পরও পুলিশ অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি। সারেয়ারের পরিবারের অন্যরা গা ঢাকা দিয়েছেন।
কলেজ ছাত্রীর উদ্ধারের দাবিতে গতকাল অনুষ্ঠিত মানববন্ধন শেষে চাকশার গ্রামের ইউপি সদস্য হাফেজ বশির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা রফিক উদ্দিন ঠাকুর, বর্তমান ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, স্থানীয় কলেজের সাবেক অধ্যক্ষ বাইতুল হোসেন খন্দকার, নারী নেত্রী নাজমা বেগম, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী, উপজেলা আ.লীগ নেতা মাহফুজ আলী প্রমুখ। সমাবেশ থেকে ওই ছাত্রীকে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দেন। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে