,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভে মিছিলে পুলিশের বাধা

news-image

 নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডস্থ তোফায়েল আজম স্কুলের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি কিছু দূর এগিয়ে  কালীবাড়ি মোড়ে প্রবেশ করার পথে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাকবিতণ্ডা হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জাগো নিউজকে বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়া এবং গত ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আমরা রোববার তোফায়েল আজম স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করি। মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করার কথা ছিল। কিন্তু পুলিশ কালীবাড়ি মোড় প্রবেশের আগেই  মিছিলটি আটকে দেয়। এর ফলে তাৎক্ষণিকভাবে আমরা প্রতিবাদ সভা করেছি। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে