বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে আওয়ামীলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালিত

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে উপজেলা আ’লীগ। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা উপজেলা আ.লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম উরফে শিউলী আজাদ ও অ্যডভোকেট আবদুর রাশেদ, ইঞ্জিঃ জাহাঙ্গীর আজাদ, এডভোকেট মোঃ জয়নাল উদ্দিন, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, হাজী আবু তালেব, আবদুল আহাদ প্রমূখ। বক্তারা বলেন, ২০১৪ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি তৃতীয়বারের সফল প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সংবিধান অনুসারে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে ইতিহাস গড়েছিলেন। বাংলাদেশে শান্তির সুবাতাসের পাশাপাশি উন্নয়নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। আর ফলেই সম্ভব হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী যুদ্ধাপরাধী রাজাকার আল-বদরদের বিচার করা। কঠোর হাতে জঙ্গীবাদকে শেখ হাসিনা দমন করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। বঙ্গবন্ধুর কন্যার হাতেই এ দেশের জনগন নিরাপদ। হাসিনার রক্ষা করা গণতন্ত্রকে আমাদেরকে ধরে রাখতে হবে। ওদিকে দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধর সংগঠক আবদুল হালিম, মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, মোঃ ছাদেক মিয়া, মোঃ আরব আলী, হাজী মাহফুজ আলী ও কৃষক লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ