বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ট্রাকটর ও ব্যাটারিচালিত অটোরিক্সা মুখোমুখি নিহত ১

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল উপজেলার ভাটামাথা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এ ঘটনায় দুলাল মিয়া, আবুল কালাম ও রিপন মিয়া নামে আরও তিন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুলাল মিয়া নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিজয়নগর উপজেলার চান্দুরা অভিমুখী ব্যাটরিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত