,

সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬০

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের ফের সংঘর্ষে পুলিশসহ ৬০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কুট্টাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, শনিবার দুপুরে লোকাল বাসের ভাড়া কম-বেশি নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী খাঁটিহাতা গ্রামের দুখু মিয়ার বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় ওইদিন দুপুর পৌনে ১২টার দিকে খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই গ্রামের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৬০ জন আহত হয়েছেন। মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট।

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে